1) ইসলামের দায়ী, ইমাম ও খাতীব গনকে অনুরোধ করবো
প্লীজ ইসলামের মুল শিক্ষার বিস্তারে কাজ করুন। ইমান আকীদা ও আমল বিষয়ক বুলেট পয়েন্ট গুলি নিয়ে আলোচনা করুন। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করা পরিহার করুন। নিজের ও শ্রোতাদের সময় ও এনার্জি শেভ করুন। রাসুল সঃ এর ওমর বানী হাদিসে কুদসির প্রতি নজর রাখুনঃوما تقرب إليّ عبدي بشيء أحب إليّ مما افترضته عليه ، ولا يزال عبدي يتقرب إليّ بالنوافل...البخاري:6502.
আল্লাহ বলেন, আমার নৈকট্য লাভের জন্যে ফরজ করা আমল গুলোর প্রতি যত্নবান হওয়ার চেয়ে উত্তম কাজ আর কিছু নেই। অথচ বান্দার স্বভাব হোল সে নফল কাজের মধ্যে দিয়েই আমার নৈকট্য তালাশ করে! – বোখারী/৬৫০২ ।